আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জি২০ ঘোষণার প্রশংসায় রাশিয়া

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১১ সেপ্টেম্বর ২০২৩ @ ১০:৩৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৩@১০:৫৩ পূর্বাহ্ণ
জি২০ ঘোষণার প্রশংসায় রাশিয়া

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

দিল্লিতে জি২০ নেতাদের এক যৌথ ঘোষণারি ব্যাপক প্রশংসা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ওই ঘোষণায় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়ার আগ্রাসনের প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হয়েছে। রাশিয়া কোনো সম্মতি প্রত্যাশা করেনি এবং চুক্তির কথাগুলোকে ‘সঠিক পথের পদক্ষেপ’ বলে মনে করেন ল্যাভরভ।

জি২০ সম্মেলনের যৌথ ঘোষণায় আঞ্চলিক লাভের জন্য বলপ্রয়োগের নিন্দা করা হয়েছে। তবে রুশ আগ্রাসনের কোনো উল্লেখ করা হয়নি। এর সমালোচনা করেছে ইউক্রেন। দুই দিনের সম্মেলনে জোটে নতুন স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে যুক্ত করা হয়েছে।

আয়োজক ভারতের আমন্ত্রণে ৫৫ সদস্যের জোটে অনুষ্ঠিত হয়েছে এবারের জি২০ সম্মেলন। জোটের আয়োজক প্রেসিডেন্ট ভারতের অনত্যম লক্ষ্য ছিল ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর আরও বেশি অংশগ্রহণ। বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর এবারের সম্মেলনে বেশ কয়েকটি চুক্তি হয়েছে। জলবায়ু এবং বায়োফুয়েল নিয়ে চুক্তি হলেও এবারের সম্মেলন ধাপে ধাপে জীবাস্ম জ্বালানি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এনিয়ে সমালোচনা রয়েছে।

টানা দ্বিতীয় বছরের মতো এবারও জি২০ সম্মেলনে কোনো ‘ফ্যামিলি ফটো’ তোলা হয়নি। এর কোনো কারণও বলা হয়নি। তবে খবরে রাশিয়ার উপস্থিতির দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, অনেক নেতাই ছবি তুলতে অস্বীকৃতি জানান।

এই বছর জি২০ সম্মেলন থেকে কোনো যৌথ ঘোষণার প্রত্যাশা খুব মানুষেরই ছিল। অন্তত সম্মেলনের প্রথম দিন পর্যন্ত এরকম কোনো সম্ভাবনাই দেখা যায়নি। গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে সম্মেলনে বড় বিভক্তি দেখা যায়। রাশিয়ার ভ্লাদিমির পুতিন কিংবা চীনের শি জিনপিং কেউই দিল্লিতে যাননি। এর বদলে পাঠানো হয়েছে প্রতিনিধি দল।

এর ফলে সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা পর ভারতীয় প্রধানমন্ত্রী যখন জানালেন বিবৃতিতে ইউক্রেনের অংশটি কিভাবে বর্ণনা করা হবে তানিয়ে সম্মতিতে পৌঁছানো গেছে, তখন অনেকে অবাক হয়েছিলেন। গত বছর এই বিবৃতিতে আগ্রাসন চালানোয় সরাসরি রাশিয়ার সমালোচনা করা হয়।

রবিবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, একটা মাইলস্টোনে পৌঁছানো গেছে। বিবিসির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খোলাখুলি বলি আমরা এটা প্রত্যাশা করিনি। বিবৃতিতে আমরা আমাদের বর্ণনা রক্ষায় প্রস্তুত ছিলাম। গ্লোবাল সাউথ এখন আর কারো বক্তৃতাবাজি শুনতে ইচ্ছুক নয়।’

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ