শাকিল মুরাদ
শেরপুর প্রতিনিধি।।
শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের পাঁচ বারের সংসদ সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী টানা সপ্তম বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইলিশায় রিছিলের কাছে এ মনোনয়ন পত্র জমা দেন৷
এর আগে, সকালে উপজেলা আ’লীগের আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্বরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বেগম মতিয়া চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা কামাল, নকলা উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান।






















