আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা দিয়া মির্জার

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ২২ নভেম্বর ২০২৩ @ ১২:৫৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ নভেম্বর ২০২৩@১২:৫৭ অপরাহ্ণ
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা দিয়া মির্জার

।।বিনোদন ডেস্ক।।

সামাজিক ইস্যুতে প্রতিবাদ প্রদর্শনের জন্য বেশ পরিচিত বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন দিয়া মির্জা । এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি পোস্ট শেয়ার করেন দিয়া।

ফিলিস্তিনি শিশুদের স্মরণ করে তিনি পোস্টে লিখেন, আমি একটি বিষয় নিশ্চিতভাবে জানি, শিশুদের হত্যা কোনো সমস্যার সমাধান নয়। দয়া করে থামুন। মনে রাখবেন, শান্তিপূর্ণ পৃথিবী তাদের প্রাপ্য।

এ তারকা একটি মর্মান্তিক অনুভূতি প্রকাশ করে লিখেন, আমাদের শিশুরা মূল্যবান। তারা যে কোনো দেশ বা অঞ্চলেরই হোক না কেন। যে কোনো কিছুর বিনিময়ে শিশু হত্যাকে সমর্থন করা যায় না। মানবতার জন্য এখনই যুদ্ধবিরতি প্রয়োজন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ