মোসাদ্দেকুর রহমান সাজু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানের রুপকার মাদার অব হিউম্যাননিটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীলফামারীর ডোমার উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। বুধবার ৯ আগস্ট সকাল ১০ টায় গনভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা প্রদান করেন।
এরপর ৪র্থ পর্যায়ের ২য় ধাপে উপজেলার ৪২জন ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি, দলিল হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (পিপিএএ)এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে ২য় ধাপের ৪২ জন গৃহহীন পরিবারের মাঝে গৃহের চাবি ও জমির কাগজপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহের চাবি ও জমির কাগজপত্র হস্তান্তর করেন নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোহাম্মদ আব্দুল মাবুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন-নবী, আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ এবং সুবিধাভোগী পরিবারের লোকজনের পাশাপাশি সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ডোমার উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় মোট ৬০৭টি এবং সেনাবাহিনীর মাধ্যমে নির্মিত ৪০টি সহ মোট এই উপজেলায় ৬শত ৪৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দলিলপত্রাদিসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।





















