আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় দোকান লুটে কৌশলী মুখোশধারী চক্র, মসজিদে চুরি

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৮ নভেম্বর ২০২৩ @ ০৮:৩৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ নভেম্বর ২০২৩@০৮:৩৭ অপরাহ্ণ
বগুড়ায় দোকান লুটে কৌশলী মুখোশধারী চক্র, মসজিদে চুরি

।।বগুড়া প্রতিনিধি।।

রাত হলেই ট্রাক নিয়ে বের হয় একদল মুখোশধারী। দোকানের মালামাল লুট করার টার্গেট নিয়ে সংঘবদ্ধ চক্র নতুন কৌশলে অপরাধ সংঘটিত করছে।

রাতের শেষে ভোরে কীটনাশক দোকানের সামনে একটি ট্রাক দাঁড়ায়। একজন নাইটগার্ড ট্রাকের দিকে এগিয়ে যেতেই ১০/১২ জনের সংঘবদ্ধ মুখোশধারীরা তাকে চারদিক থেকে ঘিরে ধরে। ঘটনাটি চোখে পড়লে আরেকজন নাইটগার্ড এগিয়ে যান। মুহুর্তের মধ্যে দুইজন নাইটগার্ডকে বেঁধে রেখে দোকানের মালামাল লুট করে চলে যায় মুখোশধারী চক্র।

শনিবার (১৮ নভেম্বর) ভোর ৪ টার দিকে জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার এলাকায় দোকানের তালা ভেঙে হাজি ট্রেডার্সের মালামাল লুটের ঘটনা ঘটে। এরআগে শুক্রবার রাতে শাহ-বন্দেগী ইউনিয়নের হামছায়াপুর দক্ষিনপাড়া বায়তুর রহমত জামে মসজিদ থেকে মাইক সেট চুরি হয়।

কীটনাশক ব্যবসায়ী মোখলেছুর রহমান জানান, প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় তিনি দোকানে তালা দিয়ে বাড়িতে চলে যান। সকালে জানতে পারেন ভোররাতে তার দোকানের তালা কেটে কীটনাশক, সারসহ ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

নাইটগার্ড সোহরাব আলী জানান, ভোরে একটি ট্রাক দোকানের সামনে এসে দাঁড়ায়। তিনি ট্রাকের দিকে এগিয়ে গেলে ১০-১২জন মুখোশধারীরা তাকে ধরে ঘরের ভিতরে নিয়ে মুখ ও হাত-পা বেঁধে মারধর করে। এসময় আরেক নাইটগার্ড বাদশা মিয়াও সেখানে যান। দুই নাইটগার্ডকে বেঁধে রেখে দোকানের মালামাল লুট করে ট্রাকে তুলে নিয়ে যায় মুখোশধারীরা।

শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা জানান, খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ