এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট প্রতিনিধি।।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী বীমা (তাকাফুল) প্রকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, আল-বাবারা ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মুঈদ শাহীন, আল বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মুফতী দিদারুল ইসলাম, জনপ্রিয় বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক রিয়াদ হোসেন সোহাগ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ রাশেদুল ইসলাম।






















