আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

জয়পুরহাটে ৭ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৩ সেপ্টেম্বর ২০২৩ @ ১০:৪২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ সেপ্টেম্বর ২০২৩@১০:৪২ পূর্বাহ্ণ
জয়পুরহাটে ৭ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

জয়পুরহাটে অবশেষে ৭ বছরের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ ফুলমতিকে(৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল বলেন, গ্রেপ্তার হওয়া ফুলমতি পার্শ্ববর্তী দিনাজপুরের বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত এহছানুল হকের স্ত্রী। ৭ বছর ধরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ মোছা. ফুলমতি পাঁচবিবির উত্তর গোপালপুর এলাকায় অবস্থান করে আসছিলেন। গোপনে এমন খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার হওয়া আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ