আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিডি হেডলাইন্স সংবাদ প্রকাশের পরে চালু হয়েছে “বুড়িমারী এক্সপ্রেস”

  • In বিশেষ সংবাদ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ নভেম্বর ২০২৩ @ ১০:১৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৩@১০:১৭ অপরাহ্ণ
বিডি হেডলাইন্স সংবাদ প্রকাশের পরে চালু হয়েছে “বুড়িমারী এক্সপ্রেস”

মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।

গত ৬ নভেম্বর বিডি হেডলাইন্স ২৪ ডট কম এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি, ১২ বছরেও চালু হয়নি ‘তিনবিঘা করিডোর এক্সপ্রেস’ এর প্রতিবেদন লেখা হয়েছিলো।

উল্লেখ্য, লমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ২০১১ সালের ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন এবং বহুল আলোচিত আঙ্গোরপোতা-দহগ্রামের জনসভায় প্রধানমন্ত্রী বুড়িমারী-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এরই সূত্র ধরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি জানান, রেলপথে উত্তরবঙ্গের মানুষের যাতায়াত আরও সহজ করতে বুড়িমারি এক্সপ্রেস নামে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। এবং উত্তরবঙ্গের মানুষের রেলপথে যাতায়াত আরও সহজ করতে ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামের নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রাজধানীর থেকে উত্তরাঞ্চলের মানুষ সহজে এই ট্রেনে যাতায়াত করতে পারবেন। ফলে ঈদে উত্তরাঞ্চলের মানুষের ঘরে ফিরতে আর কোনো ভোগান্তি পোহাতে হবে না।

ঢাকা থেকে বুড়িমারী রুটে নতুন ট্রেন ‘বুড়িমাড়ি এক্সপ্রেস’ চালু হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে ট্রেনটি চালু হবে।

মন্ত্রী আরও জানান, ঢাকা থেকে যমুনা সেতু হয়ে শান্তাহার পার্বতীপুর রুটে রংপুর হয়ে লালমনিরহাটের বুড়িমারী পর্যন্ত চলাচল করবে ‘বুড়িমারী এক্সপ্রেস’।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ