আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বন্ধুর সঙ্গে ছবি সামনে আনলে নওয়াজ উদ্দিন সিদ্দিকির সাবেক স্ত্রী

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৬ জুন ২০২৩ @ ১২:৫১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ জুন ২০২৩@১২:৫৩ অপরাহ্ণ
বন্ধুর সঙ্গে ছবি সামনে আনলে নওয়াজ উদ্দিন সিদ্দিকির সাবেক স্ত্রী

।।বিনোদন ডেস্ক।।

অভিনেতা নওয়াজ উদ্দিনের সাবেক স্ত্রী আলিয়া সিদ্দিকি সোমবার ইন্সটাগ্রামে এক বন্ধুর ছবি সামনে এনেছেন। গত কয়েক দিন ধরে নওয়াজ পরিবারে অশান্তির খবর পত্রিকায় আসছে। এর মধ্যে আলিয়া লিখেছেন, ‘আগলে রাখা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে আমার ১৯ বছর লেগেছে।’

‘কিন্তু আমার কাছে আমার সন্তানরাই অগ্রাধিকার, তারা সবসময় আছে এবং থাকবে,’ লিখেছেন আলিয়া । এরপর আরও লিখেছেন, ‘তবে, কিছু সম্পর্ক আছে বন্ধুত্ব ছাড়িয়েও তা অনেক বড়, আর এই সম্পর্কও তাই আর আমি আমার খুশী সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমার কি খুশী হওয়ার অধিকার নেই?’

আলিয়া এর আগে অভিনেতা নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে বিচ্ছেদের সময় হয়রানির অভিযোগ তুলেছিলেন। এই বছরের মার্চে আলিয়া দাবি করেন, অভিনেতা তাকে এবং তার দুই সন্তানকে বাড়ির বাইরে বের করে দিয়েছেন। তারও আগে বোম্বে হাইকোর্ট তাদের মতবিরোধ নিজেদের মীমাংসা করে নিতে বলেছিল। নওয়াজ ও আলিয়া এক ছেলে ও এক মেয়ের বাবা-মা।

আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি একটি সেটেলমেন্ট খসড়া হাতে পেয়েছেন। নওয়াজ উদ্দিন সিদ্দিকি এই খসড়া পাঠিয়েছেন। এর আগে আলিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেন নওয়াজ।

স্যোস্যাল মিডিয়ায় প্রায়ই ব্যক্তিগত জীবনের ছবি পোস্ট করে থাকেন। তার বেশিরভাগই এখন মুছে দেয়া হয়েছে।

ইডে/কেএইচ/তারিখঃ ০৬০৬২৩/১২:৫০

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ