আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

নাটোরে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ সেপ্টেম্বর ২০২৩ @ ০৩:০১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৩@০৩:০১ অপরাহ্ণ
নাটোরে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রীজের সুইচগেট এলাকা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত কাওছার আহমেদ (১৪) উপজেলার রাণীনগর উজানপাড়ার হাবিবুর রহমান হবির ছেলে এবং সে তেলিগ্রাম দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করতে নামে মাদ্রাসার ছাত্র কাওছার। এসময় নদীতে নিখোঁজ হয় সে। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধ্যান মেলেনি। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টর দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রীজের সুইচগেট এলাকা সৌঁতিজালে জড়ানো অবস্থায় ওই ছাত্রের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ওই ছাত্র গতকাল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা সকালে ওই ছাত্রের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ