আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পঞ্চম দফায় মুক্তি পেয়েছেন আরও ৩০ ফিলিস্তিনি বন্দি

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৯ নভেম্বর ২০২৩ @ ১১:৪০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ নভেম্বর ২০২৩@১১:৪০ পূর্বাহ্ণ
পঞ্চম দফায় মুক্তি পেয়েছেন আরও ৩০ ফিলিস্তিনি বন্দি

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে পঞ্চম দফায় মুক্তি পেয়েছেন আরও ৩০ ফিলিস্তিনি বন্দি। তাদের মধ্যে রয়েছেন ১৫ জন নারী ও ১৫টি শিশু। এ নিয়ে ১৮০ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন।

বার্তাসংস্থা আনাদোলু ও আল জাজিরার এক প্রতিবেদনে বুধবার (২৯ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অধীনে ইসরায়েল মঙ্গলবার আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। বন্দিদের মধ্যে ১৫ জন নারী ও ১৫টি শিশু রয়েছে।

আনাদোলুর সংবাদদাতা জানান, মুক্ত পাওয়ার পর রেড ক্রসের একটি বাস তাদের নিয়ে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে বেইটোনিয়া শহরে ইসরায়েলের ওফার সামরিক কারাগার ছেড়ে গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এবং ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে, হামাস আরও ১২ বন্দিকে মুক্তি দিয়েছে।

আইসিআরসি বলেছে, ১২ জন বন্দিকে মিশর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং দিয়ে গাজা থেকে স্থানান্তর করার কাজে সফলভাবে সহায়তা করেছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মুক্তিপ্রাপ্তদের ১০ জন ইসরায়েলি ও দুইজন থাইল্যান্ডের নাগরিক। তারা ইসরায়েলে পৌঁছেছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ