আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

বরগুনায় অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গণ মিছিল ও শান্তি সমাবেশ

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ১৫ নভেম্বর ২০২৩ @ ০২:৫১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ নভেম্বর ২০২৩@০২:৫১ অপরাহ্ণ
বরগুনায় অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গণ মিছিল ও শান্তি সমাবেশ
ছবি- বিডিহেডলাইন্স

।।বরগুনা প্রতিনিধি।।

বরগুনার পাথরঘাটায় বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গণ মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহ।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা ২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলদারের আয়োজনে এই গণ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে গণ মিছিল শেষে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাবির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, হরতাল অবরোধের নামে বিএনপি জামায়াত দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। তারা আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই দেশে অরাজকতা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমরা প্রস্তত রয়েছি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ