আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ অক্টোবর ২০২৩ @ ০৮:১১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ অক্টোবর ২০২৩@০৮:১১ অপরাহ্ণ
দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু

।।হিলি প্রতিনিধি।।

ফেস পরিবর্তনের জন্য বন্ধ থাকার ১ মাস ১৩ দিন পর দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের পাবতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন কাযক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর থেকে বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেস থেকে কয়লা উত্তোলন শুরু হয়।

জানা যায়, চলতি বছরের ২৯ আগস্ট বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদনশীল ১১১৩ নম্বর ফেসের কয়লার মজুত শেষ হয়ে উৎপাদন বন্ধ হয়ে যায়। ওই ফেইজ থেকে ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল বলে খনি কতৃপক্ষ জানিয়েছিল। মজুদ শেষ হওয়ার পর ১১১৩ নম্বর ফেস থেকে যন্ত্রপাতি ১৪১২ নম্বর ফেসে স্থানান্তরিত করতে ১ মাস ১২ দিন লেগে যায়। অবশেষে বন্ধ থাকার ১ মাস ১৩ দিন পর বৃহস্পতিবার দুপুর থেকে কয়লা উত্তোলন শুরু হলো। নতুন ফেসে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে বলে কতৃপক্ষ জানিয়েছে।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম সরকার বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। একটি ফেইসের কয়লা উত্তোলন শেষ হলে ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে নিয়ে নতুন ফেইসে স্থাপনের জন্য স্বাভাবিকভাবে ৪০-৪৫ দিন সময় লাগে। এছাড়া ব্যবহৃত যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করে ক্রটি ধরা পড়লে মেরামতের জন্য বাড়তি সময়ের প্রয়োজন হয়। সব মিলিয়ে পুনরায় উৎপাদনে যেতে দু’মাস সময় লাগে। কিন্তু আমাদের সকলের প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগে মাত্র ১ মাস ১৩ দিনের মাথায় উৎপাদন শুরু করতে পেরেছি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ