মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় পাটগ্রাম উপজেলা চত্বর আলহাজ্ব মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী হয়।
উপজেলা নিবার্হী অফিসার নূরুল ইসলাম সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহুল আমীন বাবুল (চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাটগ্রাম), জনাব মোঃ রাশেদুল ইসলাম সুইট, (মেয়র, পাটগ্রাম পৌরসভা) আব্দুল ওয়াজেদ (সহকারী কমিশনার ভূমি, পাটগ্রাম) জনাব এ এইচ এম শফিউল ইসলাম মোল্লা জামাল (সিনিয়র সায়েন্টিফিক অফিসার, বিসিএসআইআর) বাবু পূর্ণ চন্দ্র রায়, (সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পাটগ্রাম উপজেলা শাখা) মোফাজ্জল হোসেন, (ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাটগ্রাম) লতিফা আক্তার, (মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাটগ্রাম) প্রমুখ।





















