জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।
কিশোরগঞ্জ সার্কিট হাউসে জেলা নির্বাচন অফিসারের সম্মেলন সভা অনুষ্ঠিত হয়।রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা দুপুরে কিশোরগঞ্জ জেলা উপজেলা নির্বাচন অফিসারগণ সম্মেলন সভায় অংশগ্রহণ করে।
সম্মেলনে জাতীয় পরিচয়পত্র ও প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত নিয়ে আলোচনা হয়।সম্মেলনে অংশগ্রহণ করেন নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান।তিনি আলোচনা সভায় বলেন, সব দলের অংশগ্রহণ কিন্তু আমাদের (নির্বাচন কমিশনের) উপর নির্ভর করে না। দল অংশগ্রহণ করা সেটা নির্ভর করে দলের সিদ্ধান্ত এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
তিনি আরও বলেন, আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। গত দেড় বছরে সকল দলকে আমরা একাধিক বার আহবান জানিয়েছি এখনও আমরা আহ্বান জানাচ্ছি তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং অবাধ হয়। সেটা নির্ভর করবে রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর। ক্ষেত্রে আমাদের হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। ধীরে ধীরে আমাদের সকল প্রস্তুতি একটা একটা সম্পন্ন হচ্ছে।
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান কয়েক দিনের সফরে কিশোরগঞ্জ এসেছেন।কিশোরগঞ্জে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করবেন। আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলার হাওর উপজেলার মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করা কথা রয়েছে।
পরের দিন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলার হাওর উপজেলা নিকলী উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে। পরে দুপুরের দিকে নিকলী থেকে ঢাকার উদেশ্যে রওনা হবেন।






















