আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ৮ নভেম্বর ২০২৩ @ ১০:১০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ নভেম্বর ২০২৩@১০:১০ পূর্বাহ্ণ
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

।।বিডিহেলাইন্স ডেস্ক।।

ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০.৫৪ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

৫ নভেম্বর, প্রধানমন্ত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন এবং মদিনার মসজিদ আল-নববিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারকের জিয়ারত করেন এবং সেখানে আসরের নামাজের পর ফাতেহা পাঠ করেন।

একই দিনে, তিনি মদিনা ছেড়ে মক্কায় পৌঁছেন যেখানে প্রধানমন্ত্রী এশার নামাজের পর আল মসজিদ আল-হারামে (কাবা শরীফ) পবিত্র ওমরাহ পালন করেন।

৬ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেন এবং ভাষণ দেন।

সম্মেলনের ফাঁকে তিনি ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।

সম্মেলনে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে নৈশভোজে অংশ নেন।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয়ে কিংডম ৬-৮ নভেম্বর সম্মেলনের আয়োজন করে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ