আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়া ডিএসবির শ্রেষ্ঠ অফিসার মানিক মিয়া

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ নভেম্বর ২০২৩ @ ০৫:৩৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ নভেম্বর ২০২৩@০৫:৩৮ অপরাহ্ণ
বগুড়া ডিএসবির শ্রেষ্ঠ অফিসার মানিক মিয়া
ছবি- বিডিহেডলাইন্স

।।বগুড়া প্রতিনিধি।।

বগুড়া জেলা বিশেষ শাখা ডিএসবির শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন নন্দীগ্রাম থানায় কর্মরত উপ-পরিদর্শক মো. মানিক মিয়া। রাজনৈতিক ও গোয়েন্দা তথ্য প্রদানে বিশেষ অবদান রাখায় পুলিশের এই অফিসারকে দক্ষতার ভিত্তিতে পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য ডিএসবির উপ-পরিদর্শক (এসআই নিরস্ত্র) মানিক মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতার পিপিএম, পুলিশ সুপার মো. আব্দুর রশিদ, পুলিশ সুপার মো. মোতাহার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরাফত ইসলাম, নন্দীগ্রাম সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. ওমর আলী, গাবতলী সার্কেলের সহকারি পুলিশ সুপার নিয়াজ মেহেদী। কল্যাণ সভায় সঞ্চালনা করেন শিবগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার তানভীর হাসান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ