আজ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

৭ম বারের মতো নৌকায় ভোট চাইলেন মির্জা আজম

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২৯ নভেম্বর ২০২৩ @ ১০:৩৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ নভেম্বর ২০২৩@১০:৩৭ অপরাহ্ণ
৭ম বারের মতো নৌকায় ভোট চাইলেন মির্জা আজম
ছবি- বিডিহেডলাইন্স

জাহিদুর রহমান উজ্জ্বল
জামালপুর প্রতিনিধি।।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি এলাকায় মতবিনিময় সভায় তার জন্য ৭ম বারের মতো নৌকার ভোট চাইলেন।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে উন্নয়নের নির্বাচন। জনগণ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা লাভ করেছে এবং নৌকায় ভোট দেওয়ায় তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। তাই এবারের নির্বাচনেে নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশের উন্নয়ন করতে সহযোগীতা করুন। শেখ হাসিনার আমলে দেশের ব্যপক উন্নয়ন হয়েছে, সেই সাথে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) রাতে তার নির্বাচনী এলাকা জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজার বণিক সমিতি ও মডেল মসজিদ আয়োজিত নিজ বাস ভবনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, আমি আপনাদের সহযোগীতায় এই আসন থেকে ৭ম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি। আপানারা আমাকে ১৯৯১ সালে যে ভাবে সহযোগীতা করছেন সেই থেকে আমার পথ চলা। এবারও আমাকে সহযোগীতা করে নৌকাকে জয়যুক্ত করবেন।

মাদারগঞ্জ মডেল মসজিদ কমিটির সভাপতি মির্জা গোলাম মওলা সুহেলের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌর মেয়র মির্জঅ গোলাম কিবরিয়া কবির, জেলা পরিষদ সদস্য দৌলতুজ্জামান দুলাল, গোলাম রব্বানী, আ’লীগের সহ সভাপতি বাবু অরুন কুমার সাহা, আতাউর রহমান তালুকদার, বণিক সমিতির নেতা মীর মানিক, মোজাম্মেল হক, প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ