আজ ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

ক্রিস গেইল-জয়সুরিয়াকে পেছনে ফেলে অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থানে উঠেছেন সাকিব

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১৩ অক্টোবর ২০২৩ @ ০৭:১৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ অক্টোবর ২০২৩@০৭:১৪ অপরাহ্ণ
ক্রিস গেইল-জয়সুরিয়াকে পেছনে ফেলে অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থানে উঠেছেন সাকিব

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড গড়লেন। ক্রিস গেইল ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সানাথ জয়সুরিয়াকে পেছনে ফেলে অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থানে উঠেছেন সাকিব।

২০০৩ থেকে ২০১৯ পর্যন্ত মোট ৫টি বিশ্বকাপে অংশ নেয় ক্রিস গেইল। তাতে ৩০ ম্যাচে ১ হাজার ১৮৬ রান এবং ১৬টি উইকেট শিকার করেন তিনি।

দ্বিতীয় স্থানে ছিলেন শ্রীলঙ্কার ‘মাতারা হারিকেন’ খ্যাত সাবেক অধিনায়ক জয়সুরিয়ার। তিনি ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত মোট ৫টি আসরে অংশ নেয়। লঙ্কান সাবেক এই অধিনায়ক ৩৮ ম্যাচ খেলে সর্বমোট ১ হাজার ১৬৫ রান ও ২৭ উইকেট সংগ্রহ করেন।

টাইগার অধিনায়ক এইবার এই রেকর্ডের শীর্ষ আসনে উঠেছেন। ২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত ৫টি আসরে অংশ নিচ্ছেন তিনি। এখন পর্যন্ত ৩১টি ম্যাচ খেলে ১ হাজার ১৬১ রান ও ৩৮ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ