আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কিশোরগঞ্জে ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ এক চোরাকারবারি আটক

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৬ আগস্ট ২০২৩ @ ১২:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ আগস্ট ২০২৩@১২:২৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ এক চোরাকারবারি আটক

জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।

কিশোরগঞ্জের ভৈরবে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ কবির হোসেন নামে (৩৮) এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ভৈরব লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কবির মিঠামইন উপজেলার কাটখাল এলাকার মো. ইসকান্দার আলীর ছেলে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক কবির দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির নিজের দায় স্বীকার করেছেন। জব্দ ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং আটক কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ