আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় ১ জনের মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৫ সেপ্টেম্বর ২০২৩ @ ০৩:৩৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ সেপ্টেম্বর ২০২৩@০৩:৩৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় ১ জনের  মৃত্যু
ছবি- ফাইল ছবি

।।নিজস্ব প্রতিবেদক।।

চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজ ভর্তি ট্রাকের চাপায় ইমরান আলী নামে ১ আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৫সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের খড়কপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী উপজেলার মোবারকপুর ইউনিয়নে লক্ষ্মীপুর গ্রামের আল-আমিনের ছেলে। ঘটনার পর চালাক পালিয়ে গেলেও পেঁয়াজ ভর্তি ট্রাকটি জব্দ করে স্থার্নীয়রা।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সোনমসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পেঁয়াজ বোঝায় ট্রাক খড়কপুর নামক স্থানে পৌঁছে পেছন থেকে ধাক্কা দেয় মোটরসাইকেল আরোহীকে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আম ব্যবসায়ী ইমরান আলীর। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ