আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২০ সেপ্টেম্বর ২০২৩ @ ০৩:০০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ সেপ্টেম্বর ২০২৩@০৩:০০ অপরাহ্ণ
খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহাম্মদ বাইজিদ
স্টাফ রিপোর্টার।।

জামায়াত নেতা ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-উলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী নায়েব আমীর অধ্যাপক নজিবুর রহমান।

এ সময় খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সভাপতি মো. তৌহিদুর রহমান, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।

সমাবেশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ শীর্ষ নেতৃবৃন্দ’র মুক্তি এবং দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন বন্ধসহ নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা করে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান বক্তারা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ