আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লিভারপুলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন ফন ডাইক

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১ আগস্ট ২০২৩ @ ০৪:৩২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ আগস্ট ২০২৩@০৪:৩২ অপরাহ্ণ
লিভারপুলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন ফন ডাইক

।।স্পোর্টস ডেস্ক।।

ক্লাবের নতুন অধিনায়ক হিসেবে ভার্জিল ফন ডাইকের নাম ঘোষনা করেছে লিভারপুল। নিয়মিত অধিানয়ক জর্ডান হেন্ডারসন এ্যানফিল্ড ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোয় তার স্থলাভিষিক্ত হলেন ফন ডাইক। ২০১৮ সালের জানুয়ারিতে সাউদাম্পটন থেকে লিভারপুলে আসার পর থেকেই নিজেকে দারুনভাবে প্রমান করেছেন ফন ডাইক। ইউরোপের অন্যতম সেরা ডিফেন্ডার এখন তিনিই।

রেডদের হয়ে এ পর্যন্ত এই ডাচ ডিফেন্ডার খেলেছেন ২২২টি ম্যাচ। গত কয়েক বছরে লিভারপুলের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন ৩০ বছর বয়সী ফন ডাইক । দলের হয়ে তিনি সাতটি শিরোপা জয় করেছেন- প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, ক্যারাবাও কাপ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ^কাপ ও এফএ কমিউনিটি শিল্ড। জার্গেন ক্লপের অধীনে লিভারপুলকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

জেমস মিলনারের স্থানে নতুন মৌসুমের ক্লাবের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড। ক্লাবের এই সিদ্ধান্তে সমর্থকরা সন্তোস প্রকাশ করেছে। ফ্রি-ট্রান্সফারে লিভারপুল ছেড়ে মিলনার সম্প্রতি এক বছরের চুক্তিতে ব্রাইটনে যোগ দিয়েছেন। লিভারপুল একাডেমি থেকে উঠে আসা আলেক্সান্দান-আর্নল্ড খুব দ্রুতই নিজেকে প্রিমিয়ার লিগের নিয়মিত এক মিডফিল্ডারে পরিনত করেছেন। মাঠ ও মাঠের বাইরে সমর্থকদের সাথে তার সুসম্পর্ক তার প্রতি কোচের আস্থা তৈরী করেছে। গত মৌসুমে রেডসের মধ্যমাঠের কান্ডারি হিসেবে নিজেকে প্রমান করেছেন। লিভারপুলের হয়ে এ পর্যন্ত ২৭৩ ম্যাচে ১৬ গোল ও ৭২টি এ্যাসিস্ট রয়েছে আলেক্সান্দার-আর্নল্ডের। ডিফেন্ডার হিসেবেও তিনি মাঝে মাঝে দলকে সহযোগিতা করে থাকেন।

আসন্ন মৌসুমকে সামনে রেখে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নেতৃত্বে লিভারপুল আরো এগিয়ে যাবে বলেই সমর্থকদের প্রত্যাশা। গত মৌসুমে টেবিলের পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করা লিভারপুল এবার আরো উপরে উঠতে চায়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ