আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জিএম কাদের তিন দিনের সফরে ভারত গেলেন

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২০ আগস্ট ২০২৩ @ ০৩:২৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ আগস্ট ২০২৩@০৩:২৪ অপরাহ্ণ
জিএম কাদের তিন দিনের সফরে ভারত গেলেন
ছবি- ফাইল ছবি

।।নিজস্ব প্রতিবদক।।

ভারতের আমন্ত্রণে তিন দিনের সফরে দেশটির রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রবিবার (২০ আগস্ট) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা করেন তিনি। গণমাধ্যমকে জি এম কাদেরের ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব-২ দেলোয়ার জালালী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান, অংশগ্রহণ এবং জোট গঠনসহ রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা, এই সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে রাজনৈতিক বিশ্লেষকগণ ধারণা করছে।

জানা গেছে, ২২ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ ব্লকের শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে জিএম কাদেরের বৈঠকের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারত সফরকালে বিজেপির নেতা ও ভারত সরকারের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাসহ মন্ত্রী পর্যায়েও বৈঠক হতে পারে জিএম কাদেরের।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ