কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।
বিশ্ববরণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলর চিত্রা নদীতে এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ছে।
শনিবার (২৮ অক্টাবর) বেলা তিনটায় নড়াইল পুরাতন ফেরিঘাটের শেখ রাসেল সেতুর সামনে এ নৌকা বাইচ প্রতিযাগিতার উদ্বোধন করেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ হাসানুজ্জামান (পিপিএম)।
এ সময় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোঃ আশফাকুল হক চৌধুরী, নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমানআরা, সদর উপজলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, ডেপুটি কালক্টরট (এনডিসি) নেজারত, এডভোকেট আছিফ উদ্দিন মিয়া, এডভোকেট নজরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলমগীর সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান প্রমুখ।

জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডশনের আয়াজনে এই নৌকাবাইচ প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রা নদীর শেখ রাসেল সেতু (পুরাতন ফেরিঘাট) থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত ৩ কিলামিটার নৌকাবাইচ প্রতিযাগিতায় ৪টি নারী ও ৮টি পুরুষ মাঝিমাল্লার নৌকাসহ মাট ১২টি নৌকা অংশগ্রহণ করে। নৌকাবাইচ দেখতে নড়াইলের বিভিন এলাকা, যশোর, খুলনা, মাগুরা, গোপালগঞ্জ জেলাসহ আশপাশের জেলার নারী, পুরুষেরা ভীড় জমান।
নৌকাবাইচ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীকে ৬০ হাজার, ২য় স্থান অধিকারীকে ৪০ হাজার ও ৩য় স্থান অধিকারীকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, প্রধান অতিথি খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ হাসানুজ্জামান (পিপিএম) বলেন, নড়াইলে এস এম সুলতান এবং মাশরাফি বিন মূর্তজা নড়াইলে জন্ম হয়েছে বিধায় আজ নড়াইলে এ ধরণের অনুষ্ঠান হয়।
নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ও শিল্প- সংস্কৃতি সংরক্ষণ এবং প্রসারের উদ্দেশ্য প্রতি বছর চিত্রা নদীতে ‘এসএম সুলতান নৌকা বাইচ’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা নড়াইলের একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি বহন করে আসছে। আয়োজকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।





















