আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

নীলফামারীতে ৪৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ আগস্ট ২০২৩ @ ০৫:১২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ আগস্ট ২০২৩@০৫:১২ অপরাহ্ণ
নীলফামারীতে ৪৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি॥

নীলফামারীর কিশোরগঞ্জে ৪৫ পিচ ইয়াবাসহ রুবেল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। সে সদর ইউনিয়নের গদা তিন নম্বর ওয়ার্ডের আলতানুর রহমানের ছেলে।

নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবামহ রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়। গেফতার রুবেলকে কিশোরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রাজীব কুমার রায় বলেন, রুবেল ইসলাম একজন মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে রুবেলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ