।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
পরে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।






















