মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।
পাটগ্রামে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ-প্রতিবাদ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত।
লালমনিরহাট জেলার পাটগ্রামে উপজেলায় সারাদেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্য, অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও এর প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে, পাটগ্রাম পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম চৌরঙ্গী মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাবু পূর্ণচন্দ্র রায় (সভাপতি, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ), রাশেদুল ইসলাম সুইট (মেয়র, পাটগ্রাম পৌরসভা), মোফাজ্জল হোসেন লিপু (ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাটগ্রাম), আব্দুল ওহাব প্রধান (সিনিয়র সহ-সভাপতি, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ), কাদের এলাহী লাভলু (সভাপতি, পাটগ্রাম পৌর আওয়ামী লীগ) সহ পাটগ্রাম উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী প্রমুখ।
উক্ত সমাবেশে বক্তারা পাটগ্রাম উপজেলায় হরতাল পালনের নামে বিএনপি ও জামায়াতকে কোন ধরনের নৈরাজ্য/নাশকতা করতে দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।





















