আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পঞ্চগড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

পঞ্চগড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

মো: রনি মিয়াজী
পঞ্চগড় প্রতিনিধি।।

গত এক সপ্তাহের ব্যবধানে উত্তরের জেলা পঞ্চগড়ে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৪০ জন। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে যখন ডেঙ্গু আক্রান্তের সাথে তাল মিলিয়ে পঞ্চগড়ের ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে কিছুটা উৎকন্ঠা বিরাজ করছে। এ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

সোমবার (৭ আগস্ট) সরেজমিনে সকালে ঘুরে দেখা যায়, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ঢাকা ফেরত ৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তবে সব থেকে বেশী আক্রান্তের সংখ্যা দেখা দিয়েছে জেলার দেবীগঞ্জ উপজেলায়। জেলার বাকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে।

প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষ ডেঙ্গু বিষয়ে সচেতন না থাকায় সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ডেঙ্গু রোগী মাসুদ রানা বলেন, গত ৭দিন ধরে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছি। বর্তমানে কিছুটা সুস্থ্য রয়েছি। মাহবুবুর রহমান নামে আরেক রোগী বলেন, ঢাকায় জ্বরে আক্রান্ত হওয়ার পর স্থানীয় চিকিৎসকের কাছে গেলে ডেঙ্গু শনাক্ত হয়। সেখানে দেখভাল করার মত কেউ না থাকায় মায়ের কথা মত পঞ্চগড়ে এসে চিকিৎসা নিচ্ছি। তবে বর্তমানে শরীরে জ্বর অনেকটাই বেশী। পরিবার ও স্বজনেরা বলছেন, হাসপাতালে ভর্তি পর কিছুটা অবস্থার উন্নতি হয়েছে। তবে এই ধরণের রোগে আমাদের কেও আগে আক্রান্ত হয়নি।

পঞ্চগড় সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৪০ জনের মধ্যে ৭ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে এবং পুরো সুস্থ ১৮ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্য রোগীরা কিছুটা সুস্থ থাকায় তারা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। তবে ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে জ্বরসহ বিভিন্ন সমস্যা নিয়ে তারা পঞ্চগড়ে আসেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. মোঃ ফারহান হোসেন বলেন, ইতিমধ্যে ডেঙ্গু রোগী অনেক বেড়ে গেছে। হাসপাতাল থেকে অনেককেই শনাক্ত করা হলেও কিছু রোগী বাইরের জেলা থেকে এসেছে। আমরা রোগীদের সকল ধরণের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। একই সাথে সবাইকে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ