আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
যুবলীগ জেগে উঠেছে আর তাদের থামানো যাবে না। যে লক্ষ্যে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উদ্দেশ্য ধরে রেখেছে সংগঠনটি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীকে এমন মন্তব্য করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে শহিদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উত্তোলন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে তিনি এসব কথা বলেন।
এর আগে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন।
সেখানে জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র বর্ধণ বাপ্পীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও যুবলীগের বিভিন্ন ইউটিনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির হাত দিয়ে হতদরিদ্র ৩০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।






















