আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অচেতন অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করে অটো ছিনতাই

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৮ অক্টোবর ২০২৩ @ ০৪:২১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ অক্টোবর ২০২৩@০৪:২১ অপরাহ্ণ
অচেতন অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করে অটো ছিনতাই
ছবি- বিডিহেডলাইন্স

নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।

অটোরিকশার চালক হত্যা ঘটনার রহস্য উদ্ঘাটন কটেছে র‍্যাব ১৪ ময়মনসিংহ। ছিনতাইকারিরা অচেতন অবস্থায় চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকৃত অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার এবং হত্যার সাথে জড়িত চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১৪ এর উপ-পরিচালক (অপারেশন) মো: আনোয়ার হোসেন।

নিহত অটোরিকশা চালক কাওসার (১৫) ময়মনসিংহ জেলার ভালুকা হবিরবাড়ী এলাকার মতিউর রহমানের ছেলে। গ্রেফতারকৃতরা জেলার ত্রিশাল মধ্য ভাটিপাড়া এলাকার মৃত আব্দুল সালামের ছেলে মোঃ মনজুরুল হক (৩৩), নান্দাইলের কচুরি এলাকার নবী হোসেনের ছেলে মোঃ সুলতান ‍(৩৮) , সদর উপজেলার ভাবখালি এলাকার আবু হানিফের ছেলে আলী হোসেন (১৯) এবং গাজীপুর জেলার নয়নপুর এলাকার মৃত আলম ফকিরের ছেলে মোঃ আশিক(২২)।

উপ-পরিচালক (অপারেশন) মো: আনোয়ার হোসেন জানান, গত ১৪ অক্টোবর নিখোঁজ হওয়ার পর ১৬ অক্টোবর সকালে গাজীপুর মেট্রোপলিটন এলাকার গজারীয়ায় নিটল মটরস্ শোরুমের পাশে গজারী বনের ভিতর কাওসারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু করে র‍্যাব ১৪। হত্যা কান্ডের সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার রাতেভর অভিযান চালিয়ে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থেকে অপর একজনকে গ্রেফতার করা হয় এবং পলাতক আসামীদের ধরার অভিযান অব্যহত রয়েছে। এসময় তাদের কাছ থেকে অটোরিকশার তিনটি টায়ার, পাঁচটি ব্যাটারি, সম্মুখ গ্লাস, একজোড়া সকেট জাম্পার, একটি কন্ট্রোলার, একটি হ্যান্ডেল বার,একটি মিটার, একটি মটার, একটি ডিফেন্সিয়াল এবং কাওসারের ব্যবহৃত একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আলী হোসেন, মনজুরুল হকসহ তিন জন মিলে কাওসারের অটোরিকশাটি ভালুকা থেকে গাজীপুরের সদর থানা এলাকায় ভাড়া করে নিয়ে যায়। সেখানে মোঃ আলী হোসেন সেভেন আপ এর মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে কাওসারকে খাওয়ালে অজ্ঞান হয়ে যায়।

পরে জঙ্গলের মধ্যে নিয়ে হাত পা বেধে ছুরিকাঘাতে হত্যা করে অটো নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের গাজীপুর সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীণ বলে জানিয়েছেন তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ