আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চুয়াডাঙ্গায় ২০ কেজি রূপাসহ নারী গ্রেফতার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ অক্টোবর ২০২৩ @ ০৯:৩৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ অক্টোবর ২০২৩@১০:৪৯ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় ২০ কেজি রূপাসহ নারী গ্রেফতার
ছবি- বিডিহেডলাইন্স

।।চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রায় ২০ কেজি ভারতীয় রূপাসহ শাহানাজ খাতুন (৪০) নামে এক নারী চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দামুড়হুদা বিষ্ণুপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক শাহানাজ খাতুন বিষ্ণুপুর গ্রামের রুস্তম আলীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা হয়। অভিযানে বিষ্ণুপুর গ্রামের রুস্তম আলীর বসত ঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরী বাজার করা ব্যাগের মধ্য থেকে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৬ টি বান্ডেলে ১৯ কেজি ৯৯৮ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ ৬৪ হাজার টাকা।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, আটক আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ