আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে পেঁয়াজের হাটে প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, জরিমানা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৪ সেপ্টেম্বর ২০২৩ @ ০৮:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ সেপ্টেম্বর ২০২৩@০৮:২৬ অপরাহ্ণ
ফরিদপুরে পেঁয়াজের হাটে প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, জরিমানা
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

পেঁয়াজের সরকারি মূল্য বাস্তবায়নে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পেঁয়াজের হাটে স্থানীয় প্রশাসন ও জেলা ভোক্তা অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে। এসময় তিনটি পেঁয়াজের আড়তকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঝাটুরদিয়া পেঁয়াজের হাটে এ অভিযান চালানো হয়।

এ যৌথ অভিযানের নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক এবং জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানে ইউএনও মেসার্স শিকদার পেঁয়াজ ভান্ডারকে ২ হাজার টাকা ও মেসার্স মোস্তফা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে, ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা, পাকা ক্রয়-বিক্রয় রশিদ না থাকা ও যথাযথ মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের এ সহকারী পরিচালক।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ