আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কলকাতা থেকে আসা সায়ন্তিকাকে নিয়ে কক্সবাজারে জায়েদ খান

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৩১ আগস্ট ২০২৩ @ ১২:২২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩১ আগস্ট ২০২৩@১২:২২ অপরাহ্ণ
কলকাতা থেকে আসা সায়ন্তিকাকে নিয়ে কক্সবাজারে জায়েদ খান

।।বিনোদন ডেস্ক।।

সকালেই কলকাতার নায়িকা ঢাকায় পা রেখেছেন। আর দুপুরেই তাকে নিয়ে কক্সবাজারে উড়াল দিলেন চিত্রনায়ক জায়েদ খান। আজ থেকেই সমুদ্রতীরবর্তী শহরে জায়েদ খান ও সায়ন্তিকার নতুন সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে।

বুধবার দুপুরে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে ঢাকাই সিনেমার এই অভিনেতা জানালেন, এই সিনেমার শুটিং শুরুর মাধ্যমে সমালোচকদের কার্যত মুখ বন্ধ করে দেওয়া হলো।

কয়েক দিন আগেই সায়ন্তিকাকে নিয়ে জায়েদ খানের সিনেমার খবর প্রকাশ হলে বিষয়টি নাকচ করে দেন অভিনেতা।
তিনি কালের কণ্ঠকে জানিয়েছিলেন, এখন সায়ন্তিকাকে নিয়ে তিনি ছবি করছেন না। তবে এ বিষয়ে আজ জায়েদ খান বললেন, ‘আমি গত পরশু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এর আগে তো আমি অফিশিয়ালি বলতে পারি না।

এখন আমার বলতে দ্বিধা নেই, সায়ন্তিকার সঙ্গে নতুন সিনেমাটি করতে যাচ্ছি। সে কলকাতা থেকে সকালে এসেছে, আমি নিজেই এয়ারপোর্টে গিয় তাকে রিসিভ করেছি।’
কক্সবাজারের সৌন্দর্যময় অঞ্চলগুলোতে টানা ১৫ দিন শুটিং হবে জানিয়ে কালের কণ্ঠকে এই অভিনেতা বললেন, ‘আজ থেকে কক্সবাজারে শুটিং শুরু হচ্ছে। সমুদ্রতীরবর্তী এই অঞ্চলের সবচেয়ে সৌন্দর্যময় এলাকাগুলোতে টানা ১৫ দিন শুটিং চলবে।

এরপর আমরা ঢাকা ফিরে যাব।’
সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা। ঠিক পাঁচ বছর পর শাকিব খান যখন কলকাতার আরেক নায়িকা ইধিকা পালকে নিয়ে ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের স্বাদ নিচ্ছেন, তখন সায়ন্তিকা এলেন ঢাকাই ছবির আরেক খানের সঙ্গে অভিনয় করতে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ