আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, বিএনপি নেতা আটক

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ অক্টোবর ২০২৩ @ ০৩:৫৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ অক্টোবর ২০২৩@০৩:৫৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, বিএনপি নেতা আটক
ছবি- বিডিহেডলাইন্স

রবিউল এহ্সান রিপন
ঠাকুরগাঁও প্রতিনিধি।।

বিএনপির মহাসচিবকে আটকের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে বিএনপির নেতা ও কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে । এসময় বিএনপির ঠাকুরগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমানকে আটক করেছে পুলিশ ৷

রোববার (২৯ অক্টোবর) দুপুর ১ টার দিকে শহ‌রের কা‌লিবা‌ড়ি থে‌কে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করে শহ‌রের চৌরাস্তার দি‌কে যেতে চাই‌লে পু‌লিশ মি‌ছিল‌টি বাধা দেয়। এক পর্যা‌য়ে মি‌ছিলকারীরা পু‌লিশ‌কে লক্ষ‌ ক‌রে ইটপাট‌কেল নি‌ক্ষেপ কর‌লে পু‌লিশ ফাঁকা গু‌লি ও টিআরসেল নি‌ক্ষেপ ক‌রে। এ‌তে আ‌ন্দোলন কারী‌রা ছত্রভঙ্গ হ‌য়ে যায়।

পরে তারা পা‌নি উন্নয়ন বো‌র্ডের সাম‌নে অবস্থান নেয়। এরপর মি‌ছিলকারীদের স‌ঙ্গে ক‌য়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ত‌বে এ ঘটনায় হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ক‌বির জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মি‌ছিলকারী‌দের ছত্রভঙ্গ কর‌তে পু‌লিশ রাবার বু‌লেট ও টিয়ারশেল ছু‌ড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থ‌লে অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতায়েন করা হ‌য়ে‌ছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ