আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ আগস্ট ২০২৩ @ ০৪:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ আগস্ট ২০২৩@০৪:১৭ অপরাহ্ণ
বৃহস্পতিবার  যেসব এলাকায় গ্যাস থাকবে না

।।নিজস্ব প্রতিবেদক।।

রাজধানী ঢাকার কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে- গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল (৩ আগস্ট) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬ ঘণ্টা শ্যামলী, আদাবর, পিসি কালচার, মোহাম্মদীয়া হাউজিং, জাপান গার্ডেন সিটি, ধানমন্ডি সাত মসজিদ রোডের পশ্চিম পার্শ্ব, হাজারীবাগ, রায়েরবাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ