আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়া এতিমদের টাকা না দিয়ে সেই টাকা আত্মসাৎ করেছে: প্রধানমন্ত্রী

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ২৮ অক্টোবর ২০২৩ @ ০২:৫১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ অক্টোবর ২০২৩@০২:৫৮ অপরাহ্ণ
খালেদা জিয়া এতিমদের টাকা না দিয়ে সেই টাকা আত্মসাৎ করেছে: প্রধানমন্ত্রী

।।নিজস্ব প্রতিবেদক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপির কাজই হচ্ছে খুন করা। খালেদা জিয়া এতিমদের টাকা না দিয়ে সেই টাকা আত্মসাৎ করেছে। তারই ছেলে বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত। দশ ট্রাক অস্ত্র মামলাসহ আরও অনেক মামলায় দণ্ডপ্রাপ্ত।’

আজ শনিবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড মাঠে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিএনপির আমলে মানুষ একবেলা নুনভাত খেতে পারত না। আজকে আমরা দারিদ্র্য মোকাবেলা করেছি। আজকে আমরা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের মানুষের জন্য গৃহের ব্যবস্থা করেছি।’

শেখ হাসিনা বলেন, ‘আজকের এই উন্নয়ন একমাত্র সম্ভব হয়েছে কারণ নৌকা মার্কায় (প্রতীক) আপনারা ভোট দিয়েছেন। যখনই নৌকা ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন হয়েছে।’

তিনি বলেন, ‘(চট্টগ্রামের) সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এ জন্য (জলাবদ্ধতা নিরসনের জন্য) আমরা কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আপনাদেরকে চাল-ডাল-তেল দিচ্ছি বিনামূল্যে। দরিদ্র ও নিম্নবিত্তদের জন্যও আমরা ব্যবস্থা করেছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যখন দেশের উন্নয়ন করি, ওই বিএনপি-জামায়াত সবকিছু ধ্বংস করা শুরু করে। আমার বাবাকে (বঙ্গবন্ধু) ওই জিয়াই (জিয়াউর রহমান) হত্যা করেছে।’

প্রবাসীদের আহ্বান করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বিদেশে যেতে চান, দয়া করে দালালকে টাকা দিয়ে বিদেশে যাবেন না।’

শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল। আজকে তারা সরকার পতনের জন্য নানা কথা বলে, নানা কর্মসূচি দেয়। কিন্তু খালেদা জিয়া ভোট চোর। আর সেই বাংলাদেশের মানুষ আন্দোলন করে তাকে পদত্যাগে বাধ্য করেছে।’

এর আগে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন শেষে নিজ হাতে টোল দিয়ে গাড়ি বহর নিয়ে প্রথম যাত্রী হিসেবে তা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ