আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

কিশোরগঞ্জে মহাসড়কে ককটেল বিস্ফোরণ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ অক্টোবর ২০২৩ @ ১১:৩০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ অক্টোবর ২০২৩@১১:৩০ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে মহাসড়কে ককটেল বিস্ফোরণ

জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।

কিশোরগঞ্জের কটিয়াদীতে মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি মোটরসাইকেলে করে এসে পরপর দুটি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা কটটেল উদ্ধার করে। এ ঘটনাটি ঘটে শনিবার (২৮ অক্টোবর) ভোর রাতে।

পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, ঢাকায় আজ শনিবার আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমনটা ঘটিয়ে থাকতে পারে।

স্থানীয় লোকজন বলেন, কটিয়াদী উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ড ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের অংশ। কয়েক দিন ধরে কিশোরগঞ্জ জেলার দুই দলের, বিশেষ করে বিএনপির কর্মী-সমর্থকেরা এ পথ দিয়ে ভৈরব হয়ে ঢাকায় যাচ্ছেন। এমন বাস্তবতায় পুলিশের চোখে মহাসড়কের এই পয়েন্ট নজরদারির মধ্যে ছিল। কয়েক দিন ধরে পুলিশি তল্লাশিও জোরদার ছিল।

ভোর রাতে মহাসড়কটি অনেকটা ফাঁকা হয়ে যায়। শেষ রাতে দুটি মোটরসাইকেল বাসস্ট্যান্ডে থামতে দেখা যায়। প্রতিটিতে তিনজন আরোহী ছিলেন। সবার মাথায় হেলমেট। মোটরসাইকেল থামানোর পর কয়েকজন নেমে পরপর দুটি বিস্ফোরণ ঘটায়। তখন উপস্থিত জনতা ভয়ে নিজেদের আড়াল করেন। আবার কয়েকজন ‘ধর, ধর’ বলে ধাওয়া করেন। তখন কয়েকটি ককটেল ফেলে রেখে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে চলে যায়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ