আজ ও এবং

স্ত্রীকে তালাক দিতে বলায় শাশুড়ি খুন

স্ত্রীকে তালাক দিতে বলায় শাশুড়ি খুন

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারতের অন্ধ্র প্রদেশে একটি ফ্লাইওভারের ওপর এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, স্ত্রীকে তালাক দিতে উৎসাহ দেয়ায় ওই নারীকে খুন করেছে তার জামাই। শনিবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানিয়েছে, চানুমলু ভেনকাটা রাও ফ্লাইওভারের ওপর রাত নয়টার দিকে নাগমনিকে (৪৭) খুন করে রাজেশ (৩৭)।

পুলিশ কর্মকর্তা হনুমন্ত রাও বলেন, ‘খুন করেছে জামাই। নিহত হয়েছে শাশুড়ি। আদালতে একটি বিচ্ছেদের মামলা চলছে’।

পুলিশ বলছে, স্ত্রীকে তালাক দিতে রাজেশকে বারবার দিয়ে আসছিল নাগমনি। এনিয়ে তার ওপর ক্ষুব্ধ ছিল রাজেশ। এই কারণে নারকেল কাটার ছুরি দিয়ে কুপিয়ে শাশুড়িকে খুন করে রাজেশ।

ঘটনাস্থলেই নাগমনি নিহত হয়। রাজেশকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজেশ ঘরে ঘরে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ