আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ জুলাই ২০২৩ @ ০৮:০৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ জুলাই ২০২৩@০৮:২৪ অপরাহ্ণ
মোটরসাইকেল ও ইজিবাইকের  মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

স্টাফ রিপোর্টার
মোঃ বাইজিদ।।

খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার নগরীর লবণচরা থানাধীন টেক্সটাইল কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক সুজন (৩৫) ব্যাপারী হরিণটানা এলাকার জনৈক আবু বক্কর সিদ্দিকীর ছেলে। নিহত ব্যক্তি পেশায় একজন চটপটি ব্যবসায়ী ছিলেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক  বিডিহেডলাইন্সকে বলেন, বেলা ১১টার দিকে সুজন লবণচরা থানাধীন টেক্সটাইল কলেজের সামনে রাস্তার উল্টা পথ ধরে চলছিলেন। এ সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে সুজনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ