।।নিজস্ব প্রতিবেদক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পর সংবাদ সম্মেলনে আসছেন।
আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ।
সাধারণত বিদেশ সফর শেষে দেশে ফেরার পর সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সফর সংশ্লিষ্ট বিষয় ছাড়াও নানা বিষয়ে কথা বলেন। এছাড়া সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।






















