আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৬ অক্টোবর ২০২৩ @ ০২:৫২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ অক্টোবর ২০২৩@০২:৫২ অপরাহ্ণ
ময়মনসিংহে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
ছবি- বিডিহেডলাইন্স

নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের মুক্তাগাছায় সেকান্দর আলী হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন সেকান্দার।

গ্রেফতারকৃতরা হলেন, মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের গাড়াইকুটি গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ রাকিব (১৯) এবং মোঃ জিবারুল (২৫)।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে র‍্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান উপ-পরিচালক (অপারেশন) মো: আনোয়ার হোসেন।

মামলার বরাত দিয়ে উপ-পরিচালক (অপারেশন) মো: আনোয়ার হোসেন জানান, প্রতিবেশী সেকান্দার আলী (৬০) এবং মুজিবুর রহমানের মধ্যে পানের বরজের সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জেরে গত শুক্রবার (২০ অক্টোবর) বিকালে জমির আইল মাপার সময় কথা কাটাকাটি হয়। পরে সেকান্দার আলী বাড়ী ফেরার সময় রাস্তায় একা পেয়ে হামলা চালায় মুজিবর সহ তার ছেলেরা। সেকান্দার আলীকে বুকে পিঠে দা দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা। পরে এলাকাবাসী সেকান্দার আলীকে উদ্ধার করে ময়মনসিংহে মেডিকেল হাসপাতালে ভর্তি করলে দুই দিন চিকিৎসা নেওয়ার পর রবিবার দুপুরে মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহতের মেয়ে সাবিনা ইয়াসমিন কর্তৃক বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

তিনি আরও জানান, মামলা রুজু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা সাভার এলাকা থেকে মোঃ জিবারুলকে এবং ঢাকার খিলক্ষেত থেকে মোঃ রাকিবকে গ্রেফতার করা হয়। আসামিদেরকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ