আজ ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কিশোরগঞ্জে উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ অক্টোবর ২০২৩ @ ০১:৪৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ অক্টোবর ২০২৩@০১:৪৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জে উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত
ছবি- বিডিহেডলাইন্স

জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।

কিশোরগঞ্জ জেলা শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (২১ অক্টোবর) অপরাহ্নে কিশোরগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজনে করে।

শোভাযাত্রাটি শহরের পুরান থানা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। এ উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ প্রায় ৩০ হাজার মানুষ অংশগ্রহণ করে।

উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, করোনা মহামারির সময় কিশোরগঞ্জের এক লাখ ২৯ হাজার মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছি। করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে অক্সিজেন ও হাইফ্লোনজেল কেনোলার ব্যবস্থা করেছি।এই কিশোরগঞ্জের মানুষের জন্য আমি পরিশ্রম করেছি।

তিনি আরও বলেন, আমি স্কুল শাখা ছাত্র লীগের রাজনীতি করে আজকে জেলা আওয়ামী লীগের নেতা হয়েছি। আমি উড়ে আসি নাই। আমার পরিবারের রাজনৈতিক ঐতিহ্য আছে আমারও ঐতিহ্য আছে। আমার রক্ত পরীক্ষিত রক্ত। আমার চাচা শহীদ সৈয়দ নজরুল ইসলাম বেঈমানি করে নাই, আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম বেঈমানি করে নাই, আমার বাবা অনেক নির্যাতনের শিকার হয়েছে কিন্তু বেঈমানি করে নাই। আমি সেই পরীক্ষিত রক্তের সন্তান। আমরা সবসময় মানুষের কল্যানে কাজ করি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ