আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১০ অক্টোবর ২০২৩ @ ০২:০৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ অক্টোবর ২০২৩@০২:০৭ অপরাহ্ণ
শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।

চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষা চলাকালীন দায়িত্ব প্রাপ্ত শিক্ষক হাফিজুর রহমানকে লাঞ্চনার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় স্মৃতি অম্লান চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন সদর উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

মানববন্ধনে শিক্ষক নেতারা জানান, গত ৮ অক্টোবর ভিক্টোরিয়া জুবিলি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনে বিরত থাকতে ওই শিক্ষক সতর্কতামূলক পদ্ধতি অবলম্বন করলে তাকে শারীরিক ও মানসিক হেনস্থা করে ওই শিক্ষার্থী। তার বহিষ্কারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

মানববন্ধনে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়, সহকারী শিক্ষক এ.বি.এম গোলাপ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিজু আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক বারবার স্মারকলিপি দেন শিক্ষক নেতারা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ