আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফের খুবিতে মাছের পোনা অবমুক্তকরণ

  • In কৃষি, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ সেপ্টেম্বর ২০২৩ @ ০৮:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ সেপ্টেম্বর ২০২৩@০৮:১৭ অপরাহ্ণ
ফের খুবিতে মাছের পোনা অবমুক্তকরণ

।।খুলনা ব্যুরো।।

আজ ০৫সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন ক্যাফেটেরিয়া সংলগ্ন লেকে জাপানি কৈ মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, খুবির একাডেমিক কাউন্সিলের সদস্য, বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় বন কর্মকর্তা ড. এ এস এম হেলালউদ্দিন আহমেদ সিদ্দিকী, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপাচার্য তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী দৈনন্দিন কাজের মধ্যেও যাতে বিনোদন পেতে পারেন সেজন্য এই লেকে ধাপে ধাপে সৌন্দর্যবর্ধক মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। এই মাছ দেখতে অনেক সুন্দর হওয়ায় এটি আমাদের দৃষ্টির সামনে এলেই মন আনন্দে ভরে উঠে। তিনি এই মাছ রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ