আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের শুভেচ্ছা বিনিময়

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ জুলাই ২০২৩ @ ০১:২৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ জুলাই ২০২৩@০১:২৫ পূর্বাহ্ণ
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের শুভেচ্ছা বিনিময়
ছবি- বিডিহেডলাইন্স

মোসলেম উদ্দিন রনি
স্টাফ রিপোর্টার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এর বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আইডিইবি- এর নবনির্বাচিত লালমনিরহাট জেলা শাখার নির্বাহী কমিটি বৃন্দ।

শনিবার (১৫ জুলাই) বিকেল ৫ টার দিকে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এর বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সংগঠনটির নবনির্বাচিত সভাপতি : মোঃ সরোয়ার মোর্শেদ (কারিগরি শিক্ষক কালীগঞ্জ কে.ইউ.পি পাইলট উচ্চ বিদ্যালয়), সাধারণ সম্পাদক : শ্রী যজ্ঞেশ্বর বর্মন লালমনিরহাট টিটিসি এবং গাইবান্ধা সাঘাটা সরকারি টিএসসি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইসলাইল হোসেন সহ বিভিন্ন স্কুল কলেজের ডিপ্লোমা শিক্ষক বৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক: সাদিকুল ইসলাম সজিব সহ বিভিন্ন নেতা কর্মী বৃন্দ।

পরিশেষে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ