আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডিএজি এমরানকে অব্যাহতি দেয়া হয়েছে: আইনমন্ত্রী

  • In আইন ও অপরাধ, জাতীয়
  • পোস্ট টাইমঃ ৮ সেপ্টেম্বর ২০২৩ @ ০৬:১৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ সেপ্টেম্বর ২০২৩@০৯:২০ অপরাহ্ণ
ডিএজি এমরানকে অব্যাহতি দেয়া হয়েছে: আইনমন্ত্রী

।।নিজস্ব প্রতিবেদক।।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দেয়ায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরিবারের স্থায়ী জামিন আবেদন দেয়ার বিষয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আইনে কোনো সুযোগ নেই।

এবিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর (জিপি/পিপি শাখা) অনুবিভাগ থেকে বৃহস্পতিবার তাকে অব্যাহতি দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি আজ শুক্রবার প্রকাশ করা হয়েছে।

সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য বাংলাদেশ ল অফিসারস অর্ডার, ১৯৭২ এর ৪(১) অনুচ্ছেদ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়ার নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমি তো এখন পর্যন্ত জানি না উনি (মির্জা ফখরুল) কোনো অপরাধ করেছেন কিনা। উনাকে কেন জেলে যেতে হবে। যদি উনি অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আন্ত:নগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি সড়কপথে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ