কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের কালিয়া উপজেলায় নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডব পরিদর্শন করেছেন।
জানা গেছে যায়, কালিয়া উপজেলায় ১৫২ টি মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কালিয়া উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপি কবিরুল হক মুক্তি বিভিন্ন দূর্গা মন্ডব পরিদর্শন করেন। এ সময় তিনি মন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন। এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেক মন্ডবে নিজস্ব তহবিল থেকে ৫ হাজার টাকা প্রদান করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুনু সাহা, পৌর মেয়র ওহিদুজ্জামান হিরা, সাবেক উপজেলা চেয়ারম্যান খান শামিম রহমান ওসি, পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস প্রমুখ।
এসময় সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বলেন, ধর্ম যারযার উৎসব সবার। আমরা সকলে এদেশের নাগরিক, আমরা ধর্মীয় সম্প্রতি বজায় রেখে এই উৎসব পালন করবো। আমরা একে অপরের পরিপূরক।























