মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।
১৯ ও ২০ নভেম্বর বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে নেত্রকোনার কেন্দুয়ায় মশাল মিছিল করেছে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের তত্ত্বাবধানে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের কালিয়ান এলাকায় এ মশাল মিছিল বের করা হয়।
মিছিল চলাকালে হরতাল সফল করার লক্ষে এবং নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখান করে বিভিন্ন শ্লোগান দেন বিএনপি নেতাকর্মীরা।






















