আজ ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শেরপুরে মানববন্ধন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ অক্টোবর ২০২৩ @ ০৩:৫৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ অক্টোবর ২০২৩@০৩:৫৪ অপরাহ্ণ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শেরপুরে মানববন্ধন
ছবি- বিডিহেডলাইন্স

শাকিল মুরাদ
শেরপুর প্রতিনিধি।।

সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে রোববার (১৫ অক্টোবর) সকালে শহরের টাউন হল ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডিন অধ্যাপক ড. সুধাময় দাস।

জেলা মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী দাস লক্ষীর সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নিরু ছামছুন্নাহা, লুৎফুন্নাহার বেগম, সদর উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি সোলাইমান আহমেদ, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আ.স.ম নয়ন, কবি রবীন পারভেজ, সাংবাদিক হাকিম বাবুল, শুভজিৎ নিয়োগী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তাই ধর্মীয় উৎসব পালনে প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আসন্ন দূর্গাপূজায় কেউ যেনো কোন বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন তারা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ